টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল ওই এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে মুন্ডার ডেইল সি বিচ এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ইয়াবার চালানে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা রয়েছে। ইয়াবাগুলো ব্যাটালিয়নে জমা রয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।