পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নূরু ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সোমবার সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় চিকিৎসার জন্য ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নূরুর মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো.ফজলুর রহমান, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন ও সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর গভীর শোক প্রকাশ করেছেন।
সোমবার আছরের নামাজের পর স্থানীয় স্কুল মাঠে জানাজা শেষে ইটনা বাজার গোরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, গত ৪ জুন অনুষ্ঠিত ইটনা সদর ইউনিয়নের নির্বাচনে নূরু বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগেও তিনি এই ইউনিয়নে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হন। সেসময় তিনি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
/এআর/ এসএমএম /