পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকনা গ্রামে ভাড়ায় মোটরসাইকেল চালক পলাশ ফরাজী ও প্রতিবেশী টেম্পো চালক মনির খানের সঙ্গে সম্প্রতি একটি সড়ক দুর্ঘটনা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে শুক্রবার দুপুরে বাজার করে বাড়ি ফেরার পথে মনির খানের ওপর হামলা চালায় পলাশ ফরাজী ও তার লোকজন। মনির ও তার সঙ্গে থাকা জসিম নামে এক যুবককে তারা কুপিয়ে ও পিটিয়ে আহত করে। খবর পেয়ে মনিরের পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পলাশের বাড়িতে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে পলাশ ফরাজী (২৪), উজ্জল ফরাজী (২২), হায়দার ফরাজী (৬০), ফিরোজা বেগম (৪৫), রওশন আরা (৪৫), পারভীন (৩৫) ও হাওয়া বেগমসহ উভয় পক্ষের নারী ও শিশুসহ ১০ জন আহত হয়।
ঝালকাঠি থানার এসআই বেলায়েত হোসেন জানান, সংঘর্ষে দুই পক্ষের ৮ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
/এসএনএইচ/