শুক্রবার বেলা ১১টার দিকে রণজিৎ কুমার বিশ্বাসের মরদেহ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে নেওয়া হয়।এ সময় মৃতের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সরকারি কর্মকর্তা, লেখক, সাংস্কৃতিক কর্মী, রাজনীতিবিদ, বন্ধু, শিক্ষকসহ অসংখ্য লোকজন সেখানে উপস্থিত হন। তাদের উদ্দেশ্যে শেলি সেনগুপ্ত এ কথা করেন।
গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন চট্টগ্রাম সার্কিট হাউজের রুমে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেলি সেনগুপ্ত তার বক্তব্যে বলেন, রণজিৎ কুমারের লেখা ও এ ধরণের একজন মেধাবী আমলাকে রাষ্ট্র সঠিকভাবে ব্যবহার করতে পারেনি।
কান্না বিজড়িত কণ্ঠে শেলি সেনগুপ্ত বলেন, তিনি ৩৫ বছরের এক বন্ধুকে হারিয়েছেন আর রাষ্ট্র একজন মেধাবী লেখককে হারালো। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা পূরণে কয়েক দশক লেগে যাবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্নি,জেলা প্রশাসক মেসবাহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন, মফিজুর রহমান, বিএফইউজের সহ-সভাপতি শহিদ উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সারওয়ার এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রেজা হায়দার এসময় উপস্থিত ছিলেন।
পরে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন সরকারের পক্ষ থেকে পুষ্প অর্পণ করে মরদেহে শ্রদ্ধা জানান।
/এসএনএইচ/এমএসএম/