মুন্সীগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারে দুইজনকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতমুন্সীগঞ্জে অবৈধভাবে বিদুৎ ব্যবহারের অভিযোগে দুইজনকে ৩১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে জেলার পল্লী বিদ্যুৎ সমিতির বকেয়া আদায়ের জন্য পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
পল্লী বিদ্যুতের এজিএম মো.আবু সায়েম জানান,ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ৫৯ হাজার ৩৫১ টাকা আদায় করেছেন ও ১২টি সংযোগ বিচ্ছিন্ন করেছেন।
এ সময় আবাসিক মিটারের মাধ্যমে অবৈধভাবে রিক্সার গ্যারেজে অটোরিকশা চার্জ দেওয়ার অভিযোগে মনির হোসেন নামের একজনকে আটক করে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের জেল এবং অন্যজনকে ১ হাজার টাকা জরিমানা করেন আদালত।
/এসএনএইচ/এমএসএম/