বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, প্রকৌশলী শেখ শফিউল আলম রাত সাড়ে ১০টার দিকে অফিস থেকে ডাকবাংলোয় আসার পথে শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গতিরোধ করে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। প্রকৌশলীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসেন। এখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার হাত ভেঙে গেছে। মাথা ও মুখসহ শরীরের অন্যান্য জায়গায়ও গুরুতর আঘাত করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওজোপাডিকোর একজন কর্মকর্তা জানান,বিদ্যুৎ বিল নিয়ে কিংবা নতুন লাইন সংযোগ প্রদানে কারোর সঙ্গে ঝামেলা সৃষ্টির কারণে প্রকৌশলী শেখ শফিউল আলমের ওপর হামলার ঘটনা ঘটতে পারে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাস বিশ্বাস বলেন, প্রকৌশলীর ওপর হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
এপিএইচ/
আরও পড়ুন:
আর্টিজান নিয়ন্ত্রণে, নিহত ৫, নারী-শিশুসহ উদ্ধার ১২
গুলশানে জঙ্গিদের বিরুদ্ধে কমান্ডো অভিযান
এবার সাতক্ষীরায় পুরোহিতকে কুপিয়ে হত্যার চেষ্টা