রাজশাহীতে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

সড়ক দুর্ঘটনারাজশাহীর তানোর উপজেলার তানোর-রাজশাহী প্রধান সড়কের পাশে আকচা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম সাজ্জাদুল ইসলাম (১৯)। তিনি বুরুজ গ্রামের মাজেদ আলীর ছেলে। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুরে নিহত সাজ্জাদুল ইসলাম অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার আকচা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক সাজ্জাদুল ইসলাম নিহত হন।

এ ব্যাপারে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানা হেফাজতে নেন।

/এসএনএইচ/