বরিশালের ১২ হাজার পরিবারের ঈদ বুধবার

বরিশালসৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালের বিভিন্ন এলকায় কাদেরিয়া ও চিশতিয়া তরিকার অনুসারী প্রায় ১২ হাজার পরিবার বুধবার ঈদ-উল- ফিতর উদযাপন করবে।

বরিশাল নগরীর টিয়াখালী চৌধুরী বাড়ি, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠি গ্রামের সরোয়ার খলিফার বাড়ি, খানপুরা গ্রামের জাহাঙ্গির সিকদারের বাড়ি, মাধবপাশার সাদেক দুয়ারির বাড়ি, কেদারপুর গ্রামের আ. মন্নান হাওলাদারের বাড়ি, গৌরনদীর সড়িকল গ্রামের আকন বাড়ি, মুলাদি উপজেলার শ্রিরামপুর ও বদরটুনির দরবার শরীফ, বাকেরগঞ্জের সুন্দরকাঠি ও আফালকাঠি গ্রামেও বুধবার ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

জানা যায়, চট্টগ্রামের চন্দনাইশ শাহ সুফি দরবার শরীফ ও সাতকানিয়া মির্জাখালী দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার পবিত্র ঈদের নামাজ আদায় করবেন।

এছাড়াও বিভাগের পটুয়াখালী, ঝালকাঠী, ভোলা ও বরগুনা জেলার বিভিন্ন স্থানেও বুধবার ঈদ উদযাপন করা হবে।

চন্দনাইশ শাহ সুফি দরবার শরীফের অনুসারী বরিশালের খানপুরা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর সিকদার ও মাধবপাশার আমির দুয়ারী জানান, বুধবার সৌদি আরবে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। এ লক্ষ্যে সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারাও বুধবার ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন।

/এসএনএইচ/