ভাইজি জামাইয়ের কুড়ালের আঘাতে চাচা শ্বশুর নিহত

পিরোজপুরপিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সোহাগদল ইউনিয়নের সোহাগদল গ্রামে ভাইজি জামাইয়ের কুড়ালের আঘাতে চাচা শ্বশুর নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুবছর আগে সোহাগদল গ্রামের মুনির খলিফার মেয়ে বৃষ্টি আক্তার একই এলাকার বিল্লালকে বিয়ে করেন। বিয়ের পর বিল্লাল নানা করণে তার ওপর নির্যাতন করতো। এক পর্যায়ে সে ঢাকা চলে যায়। বুধবার ঢাকা থেকে এসে একই এলাকায় থাকা ফুফা সেলিম মিয়ার বাড়িতে ওঠেন। খবর পেয়ে বিল্লাল সেলিম মিয়ার বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের ওপর চড়াও হয় এবং ভাংচুর করে। এক পর্যায়ে বিল্লাল বৃষ্টির ফুফুকে পুকুড়ে ধাক্কা মেরে ফেলে দেয়। রাত ৯টার দিকে বৃষ্টির ফুফা সেলিম মিয়া ও অরেক ফুফা ফারুক মিয়া বিষয়টি সম্পর্কে বিল্লালের কাছে জানতে গেলে বিল্লাল তাদের ওপরও হামলা চালায়। সেলিম মিয়া বৃষ্টির মেজো চাচা আব্দুর রহিম মিয়াকে বিষয়টি জানান। পরে ঘটনাস্থালে পৌঁছলে বিল্লাল ও তার স্বজনরা রহিম মিয়ার ওপরও চড়াও হয়। এক পর্যায়ে বিল্লাল কুড়াল দিয়ে রহিম মিয়াকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে রহিম মিয়ার মৃত্যু হয়।

স্বরূপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি নিজেই সেখানে গিয়েছিলেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

/এসএনএইচ/