বিজিবি-বিএসএফ মহাপরিচালকের পক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময়

বেনাপোলপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মহা-পরিচালকের পক্ষে ঈদ শুভেচ্ছার উপহার বিনিময় করা হয়েছে। এ সময় বিএসএফ ও বিজিবি’র উচ্চ পর্যায়ের আরও কয়েকজন কর্মকর্তাকেও উপহার দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে বিএসএফ ও বিজিবি মহা-পরিচালকদের পক্ষে স্থানীয় বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা এই উপহার বিনিময় করেন।

বিজিবি সূত্রে জানা যায়, বিজিবি ও বিএসএফ সৈনিকদের মধ্যে সৌহার্দ্য,সম্প্রীতি আর ভ্রাতৃত্বের সেতু বন্ধনকে আরও সুদৃঢ় করতে বিএসএফের মহা-পরিচালকের পক্ষ থেকে বিজিবি মহা-পরিচালকের সম্মানে প্রতিবছরের মতো এবারও তারা ঈদ শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন। এ সময় বিজিবি মহা-পরিচালকও বিএসএফ মহা-পরিচালককে ঈদ শুভেচ্ছা উপহার দেন।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার গিয়াস উদ্দিন বলেন, এসব উপহার গন্তব্যে পাঠানো হয়েছে।

/এসএনএইচ/