জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জুয়েল এ তথ্য নিশ্চিত করে বলেন, মুকুর চৌধুরীর হৃদরোগের সমস্যা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্স সেন্টারে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে শুক্রবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি করার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২০১০ সালের জানুয়ারি থেকে তিনি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
/এসএনএইচ/