সাতক্ষীরায় বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পরিবহনের ধাক্কায় হাফিজুর রহমান (২২) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ওয়াজেদ আলী নামে আরেক মুরগি ব্যবসায়ী আহত হন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শ্যামনগর-সাতক্ষীরা সড়কের চণ্ডিপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর একই উপজেলার খাগড়াদানা গ্রামের মোকছেদ আলীর ছেলে।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) শুধাংশু জানান, সকালে ব্যবসায়ী ওয়াজেদ আলী নলতা থেকে মুরগি নিয়ে নছিমনযোগে শ্যামনগর আসছিলেন। তাদের নছিমনটি চন্ডিপুর পৌঁছালে শ্যামনগরগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নসিমনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই  নছিমন চালক হাফিজুর নিহত হন। এছাড়া ব্যবসায়ী ওয়াজেদ আলীর দুই পা ভেঙে যায়।

 /টিএন/

আরও পড়ুন: গুলশান ও শোলাকিয়ার হামলা জেএমবির কাজ: আইজিপি