খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যানের মতবিনিময়

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহ্সানুল হক মিয়া কুয়াকাটা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। শনিবার সকাল ১০টায় প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা 'কুয়াকাটা সৈকতের অব্যাহত ভাঙ্গন রোধে আমাদের করণীয়' শীর্ষক এ আলোচনায় মিলিত হন। বক্তারা কুয়াকাটা সৈকতের ভাঙ্গন রোধে প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। তারা বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভাঙ্গন প্রতিরোধ ও এলাকার উন্নয়ন কাজ সম্পন্ন করার আহবান জানান।
তারা বলেন, যথাযথ তত্ত্বাবধান করা হলে কুয়াকাটা সৈকত দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময় বক্তব্য রাখেন কুয়াকাটার পৌর মেয়র আ. বারেক মোল্লা, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইলিশ পার্কের ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার, আবাসিক হোটেল ব্যবসায়ী সানরাইজ হেটেলের ব্যবস্থাপনা পরিচালক শাহজালাল, কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর যথাক্রমে মো. শাহ আলম, তৈয়বুর রহমান, তোফায়েল আহ্মেদ তপু ও কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিক সহকারী অধ্যাপক খান এ রাজ্জাক, বাংলাভিশনের কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরন।

এছাড়া বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কুয়াকাটা পৌরসভার অন্যন্য কাউন্সিলর ও কুয়াকাটা ট্যুরিজম ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এমপি/