নিহত অলি উল্লাহ মোল্লা ওই ইউনিয়নের জয়নগর গ্রামের একরামুল হক মোল্লার ছেলে ও কাশিমাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
পুলিশের দাবি, নিহত অলি উল্লাহ স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর নেতা। তার বিরুদ্ধে সাতক্ষীরা, গোপালগঞ্জ, বাগেরহাট, মাদারীপুর জেলাসহ বিভিন্ন থানায় হত্যা, প্রতারণা, নাশকতা ও চাঁদাবাজিসহ কমপক্ষে ১৩টি মামলা রয়েছে।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুধাংশু জানান, রাত সাড়ে ৩টার দিকে কাশিমাড়ি ইউনিয়নের গাংহাটি গ্রামের চোরাখালের কালভার্টের ওপর কয়েকটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। কাছাকাছি এসে পুলিশের উপস্থিতি টের পেলে মোটরসাইকেল আরোহীরা পুলিশকে লক্ষ্য করে ২/৩টি বোমার বিস্ফোরণ ঘটায় ও গুলি করে। এতে বোমার আঘাতে দুই পুলিশ সদস্য আহত হলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এতে অলি উল্লাহ আহত হয়। তাকে সহ ও পুলিশ সদস্যদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অলি উল্লাহকে মৃত ঘোষণা করেন।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি দেশি সাটারগান ও বিস্ফোরিত বোমার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
/বিটি/এপিএইচ/
আরও পড়ুন:
নিরাপত্তা বলয় মাথায় রেখে কয়েক স্তরে ভাগ হয়ে হামলা চালায় জঙ্গিরা