বুধবার বাগেরহাটের মংলা সমুদ্রবন্দর এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তারাআনুষ্ঠানিক আত্মসমর্পণ করবেন বলে জানা গেছে। মজনু বাহিনী ছাড়াও আরও একটি বাহিনীর সদস্যরা একই দিনে আত্মসমর্পণ করতে পারেন বলে শোনা যাচ্ছে। এ দু’টি বাহিনীর কাছে প্রায় দেড় ডজন আগ্নেয়াস্ত্র ও শতশত গোলা বারুদ রয়েছে। রয়েছে বেশ কিছু নৌকা। এসবই সমর্পণ করবেন দস্যুরা।
র্যাব সূত্রে জানা যায়, ইতোমধ্যে মজনু বাহিনীর সদস্যরা আত্মসমর্পণের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার বিকাল ৩টায় মংলায় আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন তারা। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরার মুন্সীগঞ্জ টহল ফাঁড়িতে র্যাব ও বনদস্যু বাহিনীর সদস্যরা আত্মসমর্পণের বিষয়টি চূড়ান্ত করেন। এ সময় হাজার হাজার এলাকাবাসী সেখানে ভিড় জমান।
প্রসঙ্গত, গত ৩১ মে সুন্দরবনের সবচেয়ে বড় দস্যুবাহিনী মাস্টার বাহিনী অস্ত্র ও গোলাবারুদসহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করেন। এসময়মন্ত্রী সব দস্যুবাহিনীকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। সেইআহ্বানে সাড়া দিয়েই বনদস্যুরা আত্মসমর্পণ করছেন বলে জানা গেছে।
আরও পড়তে পারেন: ইমামের পেছনে কেউ ছিলেন না জঙ্গি আবিরের জানাজায়
আরও পড়তে পারেন: খুলনায় দুটি মন্দির কমিটির সভাপতিকে হত্যার হুমকি দিয়ে চিঠি
/এমএসএম/