আধাবেলা বন্ধ ছিল হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম

হিলি স্থলবন্দরে পণ্য আমদানি রফতানি কার্যক্রম মঙ্গলবার আধাবেলা বন্ধ ছিল। হিলি এক্সপোর্টারস অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মচারী ছোট বাবুর (৩৫) মৃত্যুর ঘটনায় এ সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন।

তবে এসময় বন্দরের ভেতরের কার্যক্রম ও ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার চালু ছিল।

মঙ্গলবার দুপুর ২টার পর ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এর আগে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ ছিল। তবে সকালে বন্দরের ভেতর হতে ভারতীয় খালি ট্রাক বের হয়ে ভারতে চলে যায়।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
/টিএন/

আরও পড়ুন:

ফেসবুকে এখনও নিয়ন্ত্রণহীন সব ‘জিহাদি পেজ’

সংবাদমাধ্যম আমার বক্তব্য বিকৃতভাবে ব্যবহার করেছে: জাকির নায়েক

নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, স্বামীসহ গ্রেফতার

প্রলয়ঙ্করী ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ
হলি আর্টিজান থেকে উদ্ধার হওয়া সবাই নজরদারিতে