মঙ্গলবার দুপুরে আবদুল আলিমকে সাতক্ষীরার তালতলার মিলবাজার এবং হাবিবুর রহমান হবিকে সদর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, নাশকতাসহ ৫টি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল আলীমকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তিনি হাবিবুর রহমান হবিকেও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
আবদুল আলিম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের পর পর পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান। এবারও তিনি একই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
/এসএনএইচ/