জামালপুরে পুলিশের নির্যাতনে মুক্তিযোদ্ধা নিহতের ঘটনায় গ্রেফতার ১

আটকজামালপুরে জিআরপি পুলিশের নির্যাতনে মুক্তিযোদ্ধা আব্দুল বারিক বারি নিহতের ঘটনায় আনিসুর রহমান  নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

জামালপুর জিআরপি থানার ইনচার্জ উপ-পরিদর্শক কাউসার জানান, এ হত্যা মামলার আসামি টিকেট কালেক্টর (টিসি) আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

গত সোমবার জামালপুর রেল স্টেশনে জিআরপি পুলিশের নির্যাতনে মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আব্দুল বারিক বারি মারা যান। এই ঘটনায় নিগতের ছেলে শাহ মো. মিজানুর রহমান মুকুল বাদী হয়ে জিআরপি থানায় মামলা করেন। মামলায় জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌর চন্দ্র মজুমদার, কনস্টেবল তপন বড়ুয়া, সহকারী উপ-পরিদর্শক সোহরাব ও টিকেট কালেক্টর আনিসুর রহমানকে আসামি করা হয়।

/এসএনএইচ/