বৃহস্পতিবার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী থেকে এক বর্ণাঢ্য রথযাত্রা র্যালি বের হয়।
র্যালিতে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সব শ্রেণি পেশার সাধারণ মানুষ অংশ নেয়। পরে র্যালিটি ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী রাধামাধব মন্দিরে (ইস্কন মন্দির) এসে শেষ হয়।
ইসকন ভক্তিবৃক্ষ নাম হট্ট শাখার ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি প্রবীর দাস জানান, সনাতন ধর্ম মতে আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে দেবতা শ্রী শ্রী যশোমাধব পৃথিবীতে নেমে আসেন। নয় দিন ভক্তদের মাঝে অবস্থান শেষে তিনি উল্টো রথে আজ ফিরে যাচ্ছেন নিজ গৃহে।
গত ৬ জুলাই থেকে রথযাত্রা অনুষ্ঠান শুরু হয়।
/এসএনএইচ/