এসময় স্থানীয় সরকার বিভাগের রাজশাহীর উপপরিচালক (ডিডি) দেওয়ান শাহরিয়ার ফিরোজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি এবং পবা, মোহনপুর ও বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ নেওয়া পবা উপজেলার চেয়ারম্যানরা হলেন, দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের কামরুল হাসান রাজ, হড়গ্রামের আবুল কালাম আজাদ, হরিপুরের বজলে রেজবী আল হাসান মুঞ্জিল, হুজুরীপাড়ার আক্তার হোসেন, দামকুড়ার আবদুস সালাম, বড়গাছির সোহেল রানা ও পারিলার সাইফুল বারী ভূঁইয়া।
বাঘা উপজেলার চেয়ারম্যানরা হলেন, আড়ানী ইউপির রফিকুল ইসলাম, বাউসার শফিকুর রহমান ও চকরাজাপুরের আজিজুল আলম।
মোহনপুর উপজেলার শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন, বাকশিমইল ইউপির আল মোমিন শাহ গাবরু, ধুরইলের কাজেম উদ্দিন , ঘাসিগ্রামের আজাহারুল ইসলাম বাবুল, জাহানাবাদের এমাজ খান, মৌগাছীর আল আমিন বিশ্বাস এবং রায়ঘাটির খলিলুর রহমান।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপে গত ৪ জুন তারা চেয়ারম্যান নির্বাচিত হন।
/এমএসএম/