গ্রামবাসী জানান, মঙ্গলবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণ শুরু হয়। এ সময়ে কয়েকজন শিক্ষার্থী নির্ধারিত টাকার চেয়ে কম পাওয়ার অভিযোগ তোলে। এতে ক্ষুব্ধ গ্রামবাসী বিদ্যালয়ের শিক্ষকদের অবরুদ্ধ করে বিক্ষোভশুরু করেন। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে পৌঁছান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী হাবিবা খাতুনকে টাকা দেওয়ার সময় ভুলক্রমে ২০০ টাকা কম চলে যায়। গ্রামের একটি স্বার্থান্বেষী মহল বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা আঞ্জুমান আরা জানান, সবকিছু ঠিকমতই চলছিলো। বিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর অভিভাবকের ইন্ধনে এ পরিস্থিতির সৃষ্টি হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিদ্যালয়ে উপস্থিত হলে পরিস্থিত স্বাভাবিক হয়।
আরও পড়তে পারেন: রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জঙ্গি তৎপরতা রোধে কঠোর হচ্ছে কর্তৃপক্ষ
/এমএসএম/