বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর শান্তিধাম মোড়ে এ বিক্ষোভ সমাবেশ করে নেতারা।
মুদ্রা পাচার মামলায় নিম্ন আদালতের রায় বাতিল করে বৃহস্পতিবার হাইকোর্ট তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন। নিম্ন আদালত তাকে খালাসের রায় দিয়েছিলেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দনে- ছাত্রদল নেতা আব্দুল্লা হেল কাফি সখা, আব্দুল মান্নান মিস্ত্রি, মো. জাবির আলী, মিজানুর রহমান বাবু, জাবেদ বোরহান, কে এম বেলাল হোসেন, মোল্লা সোহেল, জুবায়ের আলম তোয়াজ, গোলাম মোস্তফা তুহিন, কে এম হেলাল হোসেন, মাসুম বিল্লাহ, আশিকুর রহমান অনিক, ইশতিয়াক আহমেদ ইশতি প্রমুখ।
সমাবেশে বক্তারা হাইকোর্টের রায় প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবি জানান।
নেতারা বলেন, জিয়া পরিবারকে বিতর্কিত করতে এবং বিএনপিকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করতে মিথ্য মামলা সাজিয়ে এ রায় দেওয়া হয়েছে। এ দেশের ছাত্র সমাজ তারেক রহমানকে নিয়ে যে কোনও ষড়যন্ত্র প্রতিহত করবে।
সমাবেশ শেষে এক বিশাল মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
/এসএনএইচ/