ধলেশ্বরীতে নৌকা ডুবে একই পরিবারের ৪ জনের মৃত্যু

হবিগঞ্জের লাখাই উপজেলার ধলেশ্বরী নদীতে নৌকা ডুবে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলের দিকে ধলেশ্বরী নদী থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নৌকা ডুবে একই পরিবারের ৪ জনের মৃত্যুনিহতরা হলেন- কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের মৃত হরমুজ মিয়ার ছেলে হক মিয়া (৪৩), হক মিয়ার ছেলে মুজাহিদ (১০), মেয়ে জান্নাত আরা (৮) এবং ভাই লুপ মিয়ার ছেলে সৌরভ (৮)।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বিকালে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আদমপুর থেকে একটি নৌকা বৈরাগীহাটিতে যাওয়ার পথে লাখাই উপজেলার ধলেশ্বরী নদীতে ডুবে যায়। এতে শিশুসহ ৪ জনের মৃত্যু হয়। এছাড়া স্থানীয়রা তিন জনকে জীবিত উদ্ধার করেছে।

ওসি মোজাম্মেল হক আরও জানান, নিহতরা সবাই কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলর আদমপুর গ্রামের বাসিন্দা এবং একই পরিবারের। চার জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জীবিতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

/এমও/