গোপালগঞ্জে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

গোপালগঞ্জজেলা শহরে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে তরিকুল শেখ (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার  বিকেল শহরের চাঁদমারী রোডের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল কোটালীপাড়া উপজেলার মান্দ্রা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সওগাতুল আলম জানান, চাঁদমারী রোডের এনামুল হকের নির্মাণাধীন চারতলা ভবনে রাজমিস্ত্রীর কাজ করছিলেন তরিকুল। বিকেলে ভবনের তিন তলার বাইরের অংশে কাজ করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে  তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

/এমএসএম/