এসময় আবুল আলা মওদুদীর বইসহ সংগঠনটির ৫টি বই ও একটি ডায়েরি জব্দ করা হয়েছে। আটক শিরিন আক্তার জামায়াতের মহিলা সংস্থার সদর উপজেলার সভানেত্রী বলে পুলিশ জানায়।অপরব্যক্তিরা হলেন, নাছিমা বেগম, পপি বেগম, কহিনুর, জান্নাতুল ফেরদৌস, রোকেয়া বেগম, শিরীন, পারভীন সুলতানা, ফেরদৌসী, রুনু, তাজকিয়া ও কুলছুম। এরা সবাই জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন বৈঠক থেকে জামায়াতের মহিলা সংস্থার নেত্রী শিরিন আক্তারসহ ১১ জনকে আটক করা হয়েছে ।
/এমএসএম/