শনিবার গভীর রাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের এস এ পরিবহনের সামনে থেকে ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তিনি আশুলিয়া বসুন্ধরা এলাকার নাজমুল মৃধার স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকার এস এ পরিবহনের সামনে থেকে নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী চালিয়ে অর্ধশত পিছ ইয়াবা ও ৪০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। থানায় নিয়ে আসার পর প্রাথমিক জিঙ্গাসাবাদে তিনি বলেন, আশুলিয়া বসুন্ধরা এলাকায় যুবলীগ নেতা মনসুর মাতব্বর তার মতো আরও বেশ কয়েকজন নারী ও যুবককে দিয়ে ওই এলাকায় দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। পরে এ ঘটনায় রবিবার দুপুরে যুবলীগ নেতা ও আটককৃত নারীর নামে একটি মামলা দায়ের করে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবলীগ নেতা মনসুর বেশ কিছুদিন যাবৎ কয়েকজন নারী ও যুবকদের দিয়ে বসুন্ধরা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। এ ঘটনায় আটক নারী ও তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও যুবলীগ নেতাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
/এনএইচ/এমএসএম/