রবিবার দুপুরে নগরীর মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সায়লা ওই এলাকার শরিফুল ইসলামের মেয়ে। সে রাজশাহী প্রভাত বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করতো।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, দুপুর ১টার দিকে সায়লা বাড়ির কাছে একটি পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। পরে এলাকাবাসী অনেক খোঁজাখুজির পর বেলা আড়াইটার দিকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
/এমএসএম/