যৌন হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতকুষ্টিয়ার মিরপুরে যৌন হয়রানির দায়ে সাহিদুল ইসলাম নামে এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান এই দণ্ড  দেন।
আদালত সুত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার ১নং চিথলিয়া ইউনিয়নে সংখ্যালঘু পরিবারে বাড়িতে  ডিস লাইন মেরামত করতে গিয়ে সাহিদুল ওই বাড়ির নবম শ্রেণির এক ছাত্রীকে জাপটে ধরে। পরে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দিলে মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলীম তাকে  আটক করে।পরে ভ্রাম্যমাণ আদালত শুনানি শেষে তাকে জেল হাজতে পাঠায়।
অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মাহবুবুর রহমান আব্দুল মতিন (৩০) নামে এক যুবককে মাদক আইনে ৯ মাসের সাজা দিয়েছেন। এছাড়া, আরও ৫ জনকে ২০০ টাকা করে জরিমানা করেন।
 

/এমএসএম/