মহাসড়কে দায়িত্বরত বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার উপ-পরিদর্শক (এস.আই) কঙ্কন বিশ্বাস জানান, দ্রুতগামী লরিটি গোল চত্বর চেকপোষ্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল জহুরুলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় লরিটি জব্দ ও হেলপার মো. রোমানকে (১৮) আটক করা হলেও চালক পালিয়েছে। সেতুর পশ্চিম থানায় এ বিষয়ে মামলা হয়েছে। লাশের সুরতহাল ও ময়না তদন্তের পর পুলিশ লাইনে জানাজা শেষে তার নিজ গ্রামে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পশ্চিম থানার ওসি রাকিবুল ইসলাম জানান।
আরও পড়তে পারেন: কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির ডিএনএ পরীক্ষার অনুমতি
/এমএসএম/