নিহতরা হচ্ছেন, গাজীপুরের কাশিমপুর এলাকার ওয়ালিউল্লাহর ছেলে মিজানুর রহমান মিজান (২৮) ও একই এলাকার কুদরত আলীর ছেলে মিনহাজ (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে বেশ কিছু যুবক নৌকা ভ্রমণে বের হন। পরে বিকেলের দিকে তারা তুরাগ নদীর সাভারের বিরুলিয়া এলাকায় এসে পৌঁছান। সেখানে নৌকা থামিয়ে গোসলের উদ্দেশ্যে নামেন কয়েক যুবক। এসময় মিনহাজ ও মিজান নামের দুই যুবক নদীর প্রবল স্রোতে তলিয়ে যান।
খবর পেয়ে টুঙ্গি ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশী চালিয়েও তাদের খুঁজে পায়নি। পরে বুধবার সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে নিখোঁজ যুবকদের মধ্যে মিনহাজের লাশ ভেসে উঠলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে। এর প্রায় আধা ঘন্টা পর অপর যুবক মিজানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
এব্যাপারে সাভার মডেল থানার উপ পরিদর্শক আশরাফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
এপিএইচ/
আরও পড়ুন:
কুমিল্লায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আসামি ক্যাপ্টেন সহিদ উল্লাহ গ্রেফতার