ফেনীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে নাইজেরিয়ান নাগরিক আটক

আটক নাইজেরিয়ান নাগরিক

ফেনীতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওবান্নি ওদাউ অবিউদান (৩৬)নামে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি ।

বুধবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর পরশুরাম উপজেলার মজুমদার হাট বিওপি ক্যাম্প এলাকার পাশের একটি বাড়ি ঘেরাও দিয়ে বিজিবির সদস্যরা  ওই  নাইজেরিয়ান নাগরিককে  আটক করে। 

ফেনীস্থ-৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক  লে. কর্নেল মো. শামীম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক নাইজেরিয়ান নাগরিক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তার কাছে ৪৫ হাজার ৫’শ রুপী ভারতীয় মুদ্রা , একটি ল্যাপটপসহ তার ব্যবহৃত প্রয়োজনীয় কিছু জিনিসপত্র পাওয়া যায় । আটক যুবক কেন, কী কারণে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন এব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে ।

 এপিএইচ/

আরও পড়ুন: চরফ্যাশনে ‘কালেমার দাওয়াত’ পল্লী