বাগেরহাটে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক





আটকবাগেরহাটের চিতলমারীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ধর্মীয় শিক্ষককে আটক করেছে পুলিশ। আটক ধর্মীয় শিক্ষককে বুধবার কারাগারে পাঠিয়েছেন আদালত। ধর্ষণের শিকার হয়ে আট মাসের অন্তঃসত্ত্বা ছাত্রীটির ডাক্তারি পরীক্ষা বাগেরহাট হাসপাতালে সম্পন্ন হয়েছে বলে বুধবার বিকালে নিশ্চিত করেছেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম।
পুলিশ ও এলাকাবাসী জানায়, অভিযুক্ত বায়েজিদ শেখ পাশের জেলা পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাকশি গ্রামের মুজিবর শেখের ছেলে।গত দুই বছর ধরে তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া কাটাগাংকুল জামে মসজিদে ইমামতির পাশাপাশি গ্রামের ছেলে-মেয়েদের ধর্মীয় শিক্ষা দিয়ে আসছিলেন।
ইমাম বায়োজিদ ধর্মীয় শিক্ষার সুযোগে নিয়ে ওই গ্রামের ১৪  বছর  বয়সী এক  ছাত্রীকে কৌশলে ধর্ষণ করলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষয়টি পরিবারের নজরে আসে। তাকে ডাক্তারের কাছে নেওয়া হলে বিষয়টি ধরা পড়ার পর জিজ্ঞাসাবাদে ওই  ছাত্রী জানায়, কৌশলে ভয়-ভীতি দেখিয়ে ইমাম বায়জিদ তাকে একধিকবার ধর্ষণ করেছে। লজ্জা আর  ভয়ে  ছাত্রীটি এতোদিন বিষয়টি কাউকে জানাতে পারেনি।
ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ইমাম বায়োজিদকে আসামি করে চিতলমারী থানায় মামলা করা হলে মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করে পুলিশ। আটক ইমামকে বাগেরহাট আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। আট মাসের অন্তঃসত্ত্বা ছাত্রীর ডাক্তারি পরীক্ষা বুধবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
এপিএইচ/
আরও পড়ুন:

তার যোগদানে তো কোনও সমস্যা দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী