নিহতরা হলেন, উপজেলার রাজপ্রাসাদ গ্রামের সোলমান মুন্সীর বাড়ির রাজমিস্ত্রী মো. সামাদ মিয়া (৪৫) ও তার স্ত্রী রোজিনা বেগম (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানান, রোজিনা বেগম তার স্বামী সামাদকে নিয়ে মায়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে পার্শ্ববর্তী মেড়াতলী গ্রামে যাচ্ছিলেন। যাওয়ার পথে পিরিজকান্দি মাইলবাসা কড়–ইতলা রেলক্রসিং পার হওয়ার সময় তারা ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ দুটো উদ্ধার করে। পরে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
ভৈরব রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আদম আলী বলেন, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়তে পারেন: হাসনাত করিম ও তাহমিদ গ্রেফতার
/এমএসএম/