আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় শুক্রবার সকালে মানববন্ধন হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকরা এই কর্মসূচিতে অংশ নেন।

আশুলিয়া প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান ও জড়িতদের বিচার দাবি করেন।

এদিকে পাঁচ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করেছেন খোকা মুহাম্মদ চৌধুরী। মামলায় ওমর আলী ও তার সহযোগী জনি, রুস্তম ও সোহেলসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করা হয়েছে। এর মধ্যে রুস্তম ও সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে গণকবাড়ী এলাকায় খবর সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন সাংবাদিক খোকা মুহাম্মদ চৌধুরী, মেহেদী হাসান মিঠু, এ এইচ মিলন, শাহিনুর রহমান শাহিন ও আবুল হায়াত বাচ্চু।

/এআরএল/আপ-এনএস/