জামালপুরে জেএমবি সদস্য গ্রেফতার

জামালপুরজামালপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-এর (জেএমবি) এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার নাম ফারুক হোসেন(২৭)। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার শরিফপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ফারুক হোসেনের বাড়ি শরিফপুর ইউনিয়নের বেপারীপাড়া গ্রামে। শুক্রবার সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে তোলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক  আজহার জানান,  জেএমবি সদস্য ফারুক হোসেন সিঙ্গাপুর পালিয়ে ছিলেন। জঙ্গি-সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর সিঙ্গাপুর পুলিশ তাকে ২০১৫ সালের ১১ ডিসেম্বর দেশে ফেরত পাঠায়। এরপর থেকেই পুলিশ তাকে খুঁজছিল।
/এআরএল/

আরও পড়ুন:

‘হামার টাকাও নাই, চিকিৎসাও নাই!’