গোপালগঞ্জের কোটালীপাড়ায় কিশোরের লাশ উদ্ধার

 গোপালগঞ্জজেলার কোটালীপাড়ায় আশীষ রায় (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে  পুলিশ। শনিবার সকালে কোটালীপাড়া থানার পুলিশ রাধাগঞ্জ বাজারের সুরেন বৈদ্যর বরফ কলের পাশ থেকে লাশটি উদ্ধার করে।
আশীষ কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের সোনাইলবাড়ি গ্রামের শিবানন্দ শংকর রায়ের ছেলে। সে মানসিক প্রতিবন্ধী ছিলো।
কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মো. মনজের আলী জানান, রাধাগঞ্জ বাজারের বরফ কলের মালিক সুরেন বৈদ্য সকালে লাশ দেখে থানায় খবর দেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শ’ শয্যার জেনারেল হাসপাতাল  মর্গে পাঠানো হয়।
মানসিক প্রতিবন্ধী ওই কিশোর দুর্ঘটনায় মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

/এমএসএম/