কসবায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ট্রেনে কাটাব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুস সাত্তার নিহতের খবর নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি জানান, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিল ওই যুবক। ট্রেনটি কসবা স্টেশনে যাত্রাবিরতি দিলে  যুবকটি নেমে যায়। এরই মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন কসবা স্টেশন অতিক্রম করার সময় রেললাইন পার হতে গিয়ে ওই যুবক কাটা পড়ে। তার পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় জানার চেষ্টা চলছে।

এপিএইচ/

আরও পড়ুন:

স্থলসীমান্ত চুক্তির পূর্ণ বাস্তবায়ন আটকে আছে মুহুরির চরে