৭২-এর সংবিধান পুনর্বহাল হলে জঙ্গিবাদ-সাম্রাজ্যবাদের পরাজয়

বরিশালে ওয়ার্কার্স পার্টির মানববন্ধনবাংলাদেশের জন্ম হয়েছে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর দাঁড়িয়ে। বাহাত্তরের সংবিধান পুনর্বহাল করা হলে জঙ্গিবাদ ও সাম্রাজ্যবাদ পরাজিত হবে। বরিশালে ওয়ার্কার্স পার্টি আয়োজিত  এক কর্মসূচিতে এ কথা বলেছেন বক্তারা।

‘জঙ্গিবাদ,সাম্রাজ্যবাদ প্রতিহত কর-সর্বস্তরে জনগণের ঐক্য গড়ো’ এই স্লোগান নিয়ে জঙ্গিবাদ-সাম্র্রাজ্যবাদ প্রতিহত করার জন্য রাষ্ট্রীয় চার মূলনীতির ভিত্তিতে ৭২-এর সংবিধান পুনর্বহালের দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিল করেছে জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টি। শনিবার  নগরীর সদর রোডে এ কর্মসূচি পালিত হয়।

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এ্যাড. শেখ  টিপু সুলতান,  অধ্যাপক মন্টু লাল কুণ্ডু, টি.এম.শাহজাহান, কে.এম বজলুর রহমান মিন্টু, সেলিম চৌকিদার, জেলা কমিউনিস্ট পার্টির সভপতি এ্যাড. আবুল কালাম আজাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,বাংলাদেশের জন্ম হয়েছে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মূল্যবোধের ওপর দাঁড়িয়ে। মুক্তিযুদ্বের সশস্ত্র সংগ্রামের ঘোষণা ছিল ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা।

তারা বলেন, ৭২-এর সংবিধান আমাদের শাসনতন্ত্র। তাই আমরা রাষ্ট্রদর্শন  দাঁড় করিয়েছিলাম চার মূলনীতির ওপর। রাষ্ট্রকে সেক্যুলার রাষ্ট্র হিসাবে আমরা চেয়েছি। স্বাধীনতার ৪৫ বছর অতিক্রান্ত হলেও মুক্তিযুদ্বের চেতনায় রচিত সংবিধানকে বার বার বিতর্কিত করা হয়েছে। আর সে কারণে সৃষ্টি হয়েছে ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল জঙ্গিবাদী শক্তি।

বাহাত্তরের সংবিধানের চার  মূলনীতির ওপর ভিত্তি করে জাতিকে নতুন করে দাঁড় করাতে হবে। তাহলে জঙ্গিবাদ-সাম্রাজ্যবাদ পরাজিত হবে বলে মনে করেন বক্তারা।

পরে তারা  একটি বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এপিএইচ/

আরও পড়ুন:

বাণিজ্যিক প্রতিষ্ঠান অপসারণে তাড়াহুড়ো নয়: মেয়র আনিসুল হক