রাজশাহী জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাবুর রহমানসহ কয়েকজন আইনজীবী রাজশাহী সদর সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন। উভয়পক্ষের শুনানি শেষে গত ৩ আগস্ট মামলাটি খারিজ করে দেন আদালত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে সিটি করপোরেশন নির্ধারিত হোল্ডিং করের বিষয়ে রিভিউ আবেদনের শুনানি চলছে। গত ৪ আগস্ট পর্যন্ত ৩২ হাজারের বেশি রিভিউ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এখনও যারা কর পূনঃনির্ধারণের বিষয়ে রিভিউ আবেদন দাখিল করেন নি বা করতে পারেন নি তাদের আগামী ৩১ আগস্ট মধ্যে আবেদন করার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
/এসএনএইচ/
আরও পড়ুন:
৩৪ কোম্পানির ওষুধ প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের
ডিপ্লোম্যাটিক লাগেজে কালো ডলার, ঘষলেই চকচকে সাদা