ভারত থেকে আসা বন্য হাতিটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।তাকে উদ্ধারে আসা ভারতীয় বিশেষজ্ঞ দলটি রবিবার জামালপুর ত্যাগ করেছে। আজ সোমবার ঢাকায় বন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তারা দেশে ফিরে যাবেন বলে জানিয়েছেন জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান। আপাতত হাতিটি বাংলাদেশেই থাকছে। তবে বাংলাদেশের বনবিভাগের একটি বিশেষজ্ঞ দল এখনও হাতিটিকে অনুসরণ করছে।
গত ২৭ জুন ভারতীয় এই বন্য হাতিটি বন্যার পানিতে ভেসে ঢুকে পড়ে বাংলাদেশে। এক মাসের বেশি সময় ধরে এটি জামালপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও বগুড়ার চরাঞ্চলে ঘুরে বেড়াচ্ছে। হাতিটি উদ্ধারে গত ৩ আগস্ট বুধবার ভারতীয় একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসে।৫ আগস্ট থেকে টানা তিনদিন তারা হাতি উদ্ধারের চেষ্টা চালান। কিন্ত কোনোভাবেই হাতিটিকে ডাঙ্গায় ভেড়ানো সম্ভব হয়নি। এখন সে অবস্থান করছে সরিষাবাড়ি উপজেলার বাউসী ইজারাপাড়া এলাকার ঝিনাই নদীর চরে।
বাংলাদেশ টিমের সদস্য ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, আমাদের সকল প্রস্তুতি রয়েছে। সুযোগ পেলেই আমরা হাতিটিকে উদ্ধার করবো ।
এপিএইচ/
আরও পড়ুন:
রিজার্ভ চুরি: হ্যাকারদের জিজ্ঞাসাবাদের অপেক্ষায় সিআইডি