সোমবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা চত্ত্বরে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এ দাবি জানানো হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ মানবন্ধনের আয়োজন করে।
দেবহাটা মুস্তাযোদ্ধা সংসদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুল হাই, মুক্তিযোদ্ধ আব্দুর রশিদ প্রমুখ।
এ সময় সহকারী শিক্ষা অফিসার আবুল হোসেন শাস্তির দাবি করেন তারা। গত ২৯ জুলাই দেবহাটায় সরকারি গোডাউনে থাকা মাধ্যমিক শিক্ষা অফিসের এক ট্রাক বই সখিপুর দাখিল মাদ্রাসায় পাঠিয়ে দেন তিনি। এ ব্যাপারে উক্ত শিক্ষা অফিসারকে শোকজ করেছেন উপজেলা চেয়ারম্যান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে দেবহাটা উপজেলা মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বিগত বছরের অবশিষ্ট বই গোপনে সখিপুর মাদ্রাসায় বিক্রি করে দেন আবুল হোসেন। পরে ইউপি চেয়ারম্যান বই রাখা মাদ্রাসার কক্ষটি তালা ঝুলিয়ে দেয়।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং গত ৪ আগস্ট মধ্যে তাকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে।
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহদাত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় দেবহাটা থানায় জিডি করা হয়েছে।
দেবহাটা উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল হোসেন বলেন, বই বিক্রির বিষয়টি সত্য নয়। অফিসে বসার জায়গা না হওয়ায় এবং গোডাউনে পানির সমস্যা থাকায় বইগুলো সখিপুর মাদ্রাসায় পাঠানো হয়েছে।
/এসএনএইচ/
আরও পড়ুন:
৩৪ কোম্পানির ওষুধ প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের
ডিপ্লোম্যাটিক লাগেজে কালো ডলার, ঘষলেই চকচকে সাদা