ভূমি কমিশন আইন সংশোধনের প্রতিবাদে পার্বত্য জেলায় হরতালের ডাক

ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে মানববন্ধন

পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধনের প্রতিবাদে আগামী ১০ আগস্ট তিন পার্বত্য জেলায় হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রামভিত্তিক পাঁচটি বাঙালি সংগঠন। সংগঠনগুলো হলো- পার্বত্য গণ পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য শ্রমিক পরিষদ এবং পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধন ও বক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় সংগঠনগুলোর নেতারা  ভূমি কমিশন আইনের সংশোধনী বাতিল না করলে আরও কঠোর কর্মসূচির দেওয়ার হুমকি দেন।

পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক নূর জাহান বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাঙালী ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. সোহেল, পার্বত্য শ্রমিক পরিষদের জেলা আহ্বায়ক মো. রাসেল ইসলাম, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ। 

পার্বত্য নাগরিক পরিষদের ব্যানারে সমাবেশে বক্তারা বলেন, প্রস্তাবিত আইন একটি কালো আইন, এই আইনে যেকোনও সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও আপিল করা যাবে না। ঐ কমিশনের সদস্যদের মধ্যে পার্বত্য বাঙালিদের কোনও প্রতিনিধিও নেই। কমিশনের চেয়ারম্যান ও সদস্য সচিব পদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং বাকি সদস্যরা উপজাতীয় সদস্য হতে নিয়োগ দেওয়া হবে। বাঙালিদের কোনও প্রতিনিধি না থাকালে পার্বত্য চট্টগ্রামের ৪৮ শতাংশ বাঙালি জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত হবে না, বাঙালিরা তাদের ভূমির অধিকার হারাবে। পার্বত্য বাঙালিরা এই আইনকে কখনই মেনে নেবে না। প্রয়োজনে বুকের রক্ত দিয়ে এই আইন প্রতিহত করা হবে।

/এসএনএইচ/
আরও পড়ুন: 

৩৪ কোম্পানির ওষুধ প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের
ডিপ্লোম্যাটিক লাগেজে কালো ডলার, ঘষলেই চকচকে সাদা