ফুলগাজিতে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

ফেনীফেনীর ফুলগাজিতে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ওয়াহিদ উল্যাহ (৫০) খুন হয়েছেন।
আজ  সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার নোয়াপুর গ্রামে এই ঘটনা ঘটে। মরহুম মৌলভী আব্দুল হান্নানের পুএ তারা। ঘটনার পর পরই আব্দুল গনি পালিয়ে যায়।
ফুলগাজী থানার ওসি মাঈন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার বলেন,নিহত ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্মরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে । হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়তে পারেন: নদীতে গোসল করতে নেমে দুই কলেজছাত্রের মৃত্যু

/এমএসএম/