র্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ আগষ্ট রবিবার সন্ধ্যায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ অভিযানে উপজেলার ভানুগাছ-শমশেরনগর সড়কের কমলগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে পঞ্চাশ হাজার জাল টাকাসহ একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাল টাকার ব্যবসায়ী রাজনগর উপজেলার চাটি মেলাঘর গ্রামের মৃত রহিছ আলীর ছেলে মো. রকিব আলী ওরফে রকিব (৩৬)। জাল টাকাসহ তাকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি বদরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিকে সোমবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
/এমএসএম/