আটক ব্যক্তিরা হলো- ঝিনাইদহ শহরের হামদহ ৩নং পানির ট্যাংক এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ইমরান হোসেন (১৯), কাঞ্চনপুর জোয়ার্দ্দার পাড়ার জামাল উদ্দিনের ছেলে কাজল হোসেন (২৭) ও মগরখালী গ্রামের কাজীপাড়ার সোলাইমান কাজীর ছেলে মুক্ত কাজী (২১)।
ঝিনাইদহ সদর থানার এস আই আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থান থেকে ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় ৩ নং পানির ট্যাংক এলাকার ইমরান হোসেনকে ১শ ২২ বোতল ও শহরের খাদ্য গুমাদের সামনে থেকে কাজল ও মুক্ত কাজীকে ৭০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শহরে মাদক ব্যবসা করে আসছিল বলে জানান তিনি।
/এমএসএম/