জঙ্গিবাদবিরোধী র‌্যালি: বাঙালি জাতির জয় অবশ্যম্ভাবী

সিলেটসিলেট সিটি করপোরেশনের (এসসিসি) উদ্যোগে  সোমবার নগরীতে জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী  র‌্যালিতে  বক্তারা বলেন, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী বাঙালি জাতি অকুতোভয় চিত্তে অতীতে পাহাড়সম বাধা জয় করেছে। অন্যায় ও ষড়যন্ত্রকে  পরাজিত করে বাঙালি একের পর এক জয়ের ইতিহাস গড়েছে। এরই ধারাবাহিকতায় এবার জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছে বাংলার মানুষ। এই লড়াইয়েও বাংলাদেশের মানুষের জয় অবশ্যম্ভাবী।
দুপুরে চৌহাট্টা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত র‌্যালি পরবর্তী সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।
সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, সিলেট সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, সিলেট চেম্বারের পরিচালক নুরুল ইসলাম ও সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু।
কাউন্সিলরদের মধ্যে  ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রাজিক মিয়া, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বকস লিপন, সিটি কর্পোরেশনের সচিব বদরুল হক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নূর আজিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্টেট মো. শরিফুজ্জামান, নির্বাহী প্রকৌশলী  আলী আকবর ও শামসুল হক, সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান, কর কর্মকর্তা (চলতি দায়িত্ব) আবদুল আজিজ, লাইসেন্স অফিসার (চলতি দায়িত্ব) হেলাল উদ্দিন, এ্যাসেসর চন্দন দাশ, নাট্যকর্মী ইন্দ্রানী সেন শম্পা, আবু বকর আল আমিনসহ অনেকে এসময় উপস্থিত ছিলেন।
এর আগে সিলেট সিটি করপোরেশনের  জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী র‌্যালিটি সিটি করপোরেশনের তোপখানায় অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সন্ত্রাস  ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্লেকার্ড ছিল র‌্যালিতে অংশগ্রহণকারীদের হাতে।

আরও পড়তে পারেন: ব্যক্তিগত প্রতিষ্ঠানের নিরাপত্তা বাড়াতে ডিএমপি কমিশনারের সাত পরামর্শ

 /এমএসএম/