বিএনপির নির্বাহী কমিটিতে টাঙ্গাইলের ১৫ জন, মিষ্টি বিতরণ

বিএনপির পতাকানির্বাহী কমিটিতে টাঙ্গাইলের ১৫ জন স্থান পাওয়ায় মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন। সোমবার শহরের প্রেসক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করে।
জানা যায়, গত শনিবার কেন্দ্রীয় বিএনপির ৫০২ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে টাঙ্গাইলের তিনজন ভাইস চেয়ারম্যান, একজন উপদেষ্টা ও তিনজন সম্পাদকমণ্ডলীর সদস্য এবং আটজন নির্বাহী সদস্যসহ ১৫ জনকে স্থান দেওয়া হয়।
দীর্ঘ প্রতীক্ষিত এই কমিটিতে জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হাসান ও বর্তমান সভাপতি আহমেদ আযম খানকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ উৎসব ও মিষ্টি বিতরণ করে থানা ও শহর বিএনপি ও যুবদল। শহরের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে নেতাকর্মীরা পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং একে অপরের মুখে মিষ্টি তুলে দেন।
আনন্দ উৎসবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার লিপি, থানা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন, শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব শাহীন আকন্দ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, বিএনপি নেতা অ্যাডভোকেট আজিজুর রহমান দুলাল, তাঁতী দলের হাবিবুর রহমান হাবিব, মনি পাহেলী প্রমুখ।
অারও পড়তে পারেন: মন্ত্রিসভায় বিএনপি’র কমিটি নিয়ে আলোচনা

/এমএসএম/