র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী নগরীতে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে মেহেরচন্ডী এলাকায় কয়েকজন সন্ত্রাসী বৈঠক করছে-এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর স্কোয়াড্রন লিডার কেবিএম মোবাশে^র রহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি জাপানি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও একটি মোবাইল সেটসহ শিবির ক্যাডার আমিনুলকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আমিনুল নাশকতা ঘটানোর পরিকল্পনার কথা স্বীকার করেছে। আর এ ঘটনায় তার বিরুদ্ধে নগরীর মতিহার থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
এদিকে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, মহানগরীতে অভিযান চালিয়ে পাঁচ শিবিরকর্মীসহ ৩৪ জনকে গ্রেফতার করে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে গ্রেফতার শিবিরকর্মীরা হলেন, নগরীর ছোটবনগ্রাম উত্তরপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে মারুফুজ্জামান (৩১), রোকনুজ্জামান (২৪) ও রায়হানুজ্জামান (২২), হড়গ্রাম নতুনপাড়া এলাকার মৃত আবদুল লতিফের ছেলে এসএম শাহরুজ্জামান ওরফে রিংকু (৩২) এবং বাগেরহাটের কচুয়া উপজেলার বাধল এলাকার তৈয়বুর রহমানের ছেলে কামরুজ্জামান (২২)।
আরও পড়ত পারেন: দেশের ক্ষতি হয় এমন সংবাদ না পরিবেশনের অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর
/এমএসএম/