সেতুমন্ত্রীর ভাইকে হত্যার হুমকি

নোয়াখালীসড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র আবদুল কাদের মির্জাকে হত্যার হুমকি দিয়েছে মুখোশধারী দুর্বৃত্ত। সোমবার রাতে এই হুমকি দেওয়া হয়। আবদুল কাদের মির্জা বশুরহাট পৌর সভার মেয়র।
জানা যায়, সোমবার রাত ৯টার দিকে আবদুল কাদের মির্জার বাড়িতে মুখোশধারী এক দুর্বৃত্ত ঢিল ছুঁড়ে মারে। ঢিল ছোঁড়ার পর কাজের মেয়ে লিনা বাড়ির বাইরে যায়। আর তখনই মুখোশধারী ওই দুর্বৃত্ত মেয়রকে হত্যার হুমকি দেয়। এসময় মুখোশধারীর হাতে একটি ছুরি এবং কাঁধে ব্যাগ ছিল বলে জানায় কাজের মেয়ে লিনা।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
/এসএ/