নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম জানান, সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানের কাছে মোবাইলে একজন নিজেকে সচিব পরিচয় দিয়ে জানান, এনায়েতনগর ইউনিয়নের এক ব্যক্তি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মারা গেছেন। তিনি নিহত ওই ব্যক্তির পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেবেন। তবে লাশ আনার জন্য তিনি তাকে (চেয়ারম্যান) আঞ্জুমান মফিদুল ইসলামকে ২৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেন। এ সময় টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বরও দেওয়া হয় (০১৯১২৫২৭৭৫২)। স্বাস্থ্য সচিবের পরিচয় দানকারী নম্বরটি হলো- ০১৭১৫০০৭২৬৬।
তিনি আরও জানান, ওই প্রতারকরা তারর একটি ভুয়া মোবাইল নম্বর ও নাম উল্লেখ করে ওই টাকা স্বাস্থ্য সচিবকে পাঠিয়ে দেওয়অর অনুরোধ করে। পরে চেয়ারম্যান ২৫ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেয়। এক পর্যায়ে চেয়ারম্যান তার (জেলা প্রশাসক) মূল নাম্বারে ফোন করে টাকা পাঠানোর বিষয়টি জানালে তিনি থ বনে যান।
গাউছুল আজম জানান, তার কাছে কয়েকজন জনপ্রতিনিধি এ ধরনের অভিযোগ করেছেন। অনেকেই না জেনে কিংবা হুট করে সচিবদের ভুয়া ফোন পেয়ে টাকা পাঠিয়ে দেন। এখন সিম রেজিস্ট্রেশন করার পরেও থেমে নেই এসব প্রতারণা। তাই এ ধরনের কেউ ফোন করলে আগে যাচাই বাছাইয়ের পরামর্শ দিয়েছেন তিনি।
গত ২৩ জানুয়ারি আরিফুর রহমান নামের এক প্রতারক নিজেকে সচিব পরিচয় দিয়ে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে বসে নারায়ণগঞ্জ শহরের মার্ক টাওয়ারের একটি মোবাইল দোকান থেকে ৩ লাখ টাকার মোবাইল প্রতারণা করে নিয়ে পালিয়ে যায়।
/এসএনএইচ/
আরও পড়ুন:
অনুসন্ধানী প্রতিবেদন পড়ে ‘মফিজ’ বনে গেলাম: এডিসি ছানোয়ার
ডার্কনেটে চলছে ‘রাহমানী-আওলাকি’র দাওয়াত!